মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

Recipee of Jorashako Thakurbari’s special dish- Ilish firingi fry– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১২ সময় দেখুন
Recipee of Jorashako Thakurbari’s special dish- Ilish firingi fry– News18 Bangla


#কলকাতা: ইলিশ ফিরিঙ্গি ফ্রাই ঠাকুরবাড়ির রান্না। খোদ, পূর্ণিমা ঠাকুরের রেসিপি! পোশাক-আসাক, কেতা কায়দা থেকে হেঁশেল…ঠাকুরবাড়িতে বরাবরই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ছিল। বিদেশি ‘ফিশ ফ্রাই’-এর আদলে পূর্ণিমা ঠাকুর বানালেন ইলিশের ফিরিঙ্গি ফ্রাই!

সময় লাগে এই ১ঘণ্টা ১০ মিনিটের মতো। উপকরণও আহামরি কিছু নয়! ৩ জনের জন্য বানাতে লাগবে ৬ টুকরো ইলিশ মাছ, ভাজার জন্য পরিমাণমতো সাজা তেল, ৪ টেবিল পেঁয়াজবাটা, ২ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ রসুনবাটা, স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো, ১ চা চামচ কাঁচালঙ্কাবাটা, ২ কাপ ব্রেডক্রাম, আধ টেবিল চামচ ভিনিগার, ২ টেবিল চামচ ময়দা।

এবার, মাছে আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা, ভিনিগার, সামান্য নুন আর গোলমরিচগুঁড়ো মাখিয়ে ৪৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ১ কাপ জলে ময়দা গুলে রাখুন। মাছ ম‍্যারিনেট হয়ে গেলে, ফ্রিজ থেকে বের করে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এসে গেলে একটি করে মাছ ময়দার মিশ্রণে ডুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন!

একে ইলিশ, তায় অমন লোভনীয় রান্না! ঠাকুরবাড়ির সান্ধ্য আসরে, পাতে পড়তে না পড়তেই হাপিস!

আরও পড়ুন- ‘ইলশে গুঁড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ’… ইলিশ নিয়ে মজার দু-চার কথা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর