বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৪১ সময় দেখুন
চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যর কৃত্রিম সংকট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল) রাতে খাতুনগঞ্জে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এসময় এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরির করার চেষ্টা করছে। বিশেষ তথ্যের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একাধিক দোকানে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা হালনাগাদ না করা, খাদ্য দ্রব্যের সাথে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণসহ খোলা বোতলে ভোজ্য তেল পরিমাণের তুলনায় মাপে কম পাওয়া যায়।

পরবর্তীতে বিভাগীয় উপ-পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উপস্থিতিতে উক্ত ব্যবসায়ীদের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয় এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom