শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬৭ সময় দেখুন
কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় চরলক্ষ্যা ইউনিয়নের স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাসিন মোস্তফা, মেডিকেল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা. সোমা চৌধুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।০

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের প্রধান শিক্ষক এবং কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নুর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা জানান, কর্ণফুলী উপজেলায় মোট ২৬ হাজার শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। আগামী তিন সপ্তাহব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ে নিকটবর্তী স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে হাম রুবেলা প্রতিরোধ করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর