রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Sandipta Sen becomes Maa Saroda in Rani Rasmoni, সন্দীপ্তা সেন এবার মা সারদা– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪০৪ সময় দেখুন
Sandipta Sen becomes Maa Saroda in Rani Rasmoni, সন্দীপ্তা সেন এবার মা সারদা– News18 Bangla


#কলকাতা: ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে বিদায় নিয়েছেন রানিমা তথা দিতিপ্রিয়া। রানিমার অনুপস্থিতি নিশ্চয়ই দর্শকের মনে শূন্যতা তৈরি করবে। কিন্তু উত্তর পর্বেও রয়েছে একাধিক চমক। শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।এবার উত্তর উত্তরপর্বে নানা ঘটনাক্রমে এগোবে ধারাবাহিকের গল্প। মা সারদা হিসেবে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। প্রায় চার বছর পর ছোটপর্দায় আবার কাজ করছেন তিনি। মা সারদা ও গদাধরের সম্পর্কের বুনন ঘিরেই এগোবে ধারাবাহিকের গল্প। ছোট ঠাকুরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার যাত্রা দেখানো হবে ধারাবাহিকে। সঙ্গে রয়েছেন যুবতী মা সারদা।

লাল পেড়ে সাদা শাড়ি, হাতের শাঁখা পলা কপালে সিঁদুরের টিপ, সন্দীপ্তাকে দারুণ মানিয়েছে মা সারদা হিসেবে। তাঁর চোখে-মুখে রয়েছে এক অদ্ভুত দীপ্তি। মা সারদা হিসেবে অন্য কাউকে এত ভাল মানাত কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহাসিক ধারাবাহিকের অংশ হতে পেরে সন্দীপ্তাও বেশ খুশি। নায়িকার হাতে রয়েছে অঞ্জন দত্তের ওয়েব সিরিজ, মৈনাক ভৌমিকের ছবি সহ বেশ কিছু প্রোজেক্ট। কিন্তু ছোটপর্দায় কামব্যাকের জন্য এর চেয়ে ভাল সুযোগ পাওয়া মুশকিল ছিল।

চলতি সপ্তাহে আমরা দেখব রানি মা চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন গদাধর। শিব ঠাকুরের সামনে প্রার্থনা করেন জগদ্দল। এমন সময় হয় দেবী ভৈরবীর আবির্ভাব। গদাধরকে তন্ত্র সাধনা সম্পন্ন করার নির্দেশ দেয় ভৈরবী।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর