বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Shefali Jariwala The Kaanta Laga Girl Passes Away: মাত্র ৪২ বছরেই চলে গেলেন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা! অভিনেত্রী-মডেলের মৃত্যুর কারণ ঘিরেও ধোঁয়াশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


Last Updated:

২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান কাঁটা লগা-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷

অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার মৃত্যু৷ অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার মৃত্যু৷
অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার মৃত্যু৷

বলিউডে ফের দুঃসংবাদ৷ মাত্র ৪২ বছর বয়সে আচমকাই প্রয়াত হলেন অভিনেত্রী এবং মডেল শেফালি জারিওয়ালা৷ বিখ্যাত মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ শেফালির জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল৷

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হাসপাতালের এক কর্মীকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শেফালির মৃত্যু হয়েছিল৷ তবে শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷ অভিনেত্রী মডেলের পরিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লাগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ কাঁটা লগা গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷

চাঁচাছোলা ভাষায় যে কোনও বিষয়ে নিজের মতামত দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন শেফালি৷ গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়ণ নিয়ে কাজ করছিলেন তিনি৷

তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন দুনিয়ায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে৷ শেফালির মৃত্যুর প্রকৃত কারণ জানতে উদগ্রীব হয়ে উঠেছেন তাঁর ভক্ত এবং অন্যান্য শিল্পীরাও৷ সমাজমাধ্যমেও শেফালির জন্য শোকবার্তা আসতে শুরু করেছে৷ নির্ভীক একজন শিল্পী হিসেবেই শেফালিকে স্মরণ করছেন তাঁর সতীর্থরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/

Shefali Jariwala Passes Away: মাত্র ৪২ বছরেই চলে গেলেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা! অভিনেত্রী-মডেলের মৃত্যুর কারণ ঘিরেও ধোঁয়াশা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর