বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Viral Field of Kerala- কেরালার জঙ্গলে ঘেরা একটি ক্রিকেট মাঠের ছবি ভাইরাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


Last Updated:

জঙ্গল, পাহাড়ে ঘেরা। চারপাশে গাছ আর গাছ! জঙ্গলের শান্ত অংশে বিস্তৃত একটি খেলার মাঠ! প্রকৃতির মাঝে আদর্শ খেলার জায়গা। ইন্টারনেটে এই মাঠটি দেখে অনেকে অবাক হয়ে গিয়েছে।

News18News18
News18

নয়াদিল্লি: জঙ্গল, পাহাড়ে ঘেরা। চারপাশে গাছ আর গাছ! জঙ্গলের শান্ত অংশে বিস্তৃত একটি খেলার মাঠ! প্রকৃতির মাঝে আদর্শ খেলার জায়গা। ইন্টারনেটে এই মাঠটি দেখে অনেকে অবাক হয়ে গিয়েছে।

কেরলের ত্রিশূর জেলার এই নির্জন ক্রিকেট মাঠ রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। যিনি এই ক্রিকেট গ্রাউন্ডের ছবি দেখেছেন, তিনি মুগ্ধ হয়ে গেছেন। সবাই ভাবছে যে এত ঘন জঙ্গলের মধ্যে কে এত সুন্দর ক্রিকেট গ্রাউন্ড তৈরি করেছে।

এই মাঠটি ভরন্দরাপ্পিলিতে হ্যারিসন্স মালয়ালাম প্ল্যান্টেশনের ভিতরে পালাপ্পিলি ক্রিকেট মাঠ। ড্রোন ক্যামেরা থেকে তোলা ছবিগুলিতে একবারের জন্য এই গ্রাউন্ড আমাজনের রেন ফরেস্টের মতোও লাগতে পারে।

সম্প্রতি ওই মাঠের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সাধারণ স্টেডিয়াম এবং টার্ফ দিয়ে সাজানো মাঠ থেকে দূরে এই মাঠটি গাছ এবং সংকীর্ণ পথে ঘেরা জায়গায় অবস্থিত।

কেরালাকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ‘ঈশ্বরের আপন দেশ’ বলা হয়। এই শান্ত ক্রিকেট মাঠ কেরালার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে!

এই মাঠ কয়েক দশক আগে আবিষ্কার হয়েছিল। মাতৃভূমি ডট কমের রিপোর্ট অনুযায়ী, এটি প্রথমে হ্যারিসন মালয়ালাম কোম্পানি তাদের বাগানের শ্রমিকদের বিনোদনের জন্য তৈরি করেছিল। তখন থেকে এখানে শুধু কোম্পানির কর্মচারী নয়, স্থানীয় লোকেরাও এসে খেলতে শুরু করে।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রীজিত এস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল @notonthemap-এ এই মাঠের ড্রোন-শট ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিও ৫১ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। ৫.৫ মিলিয়ন লাইক পেয়েছে এবং হাজার হাজার কমেন্টস পেয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/

Kerala Viral Cricket Ground: ঘন জঙ্গলের মাঝে ক্রিকেট মাঠ! ভাইরাল ছবি দেখেছেন? ভারতের আশ্চর্য জায়গা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর