সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

WhatsApp চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলের উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২০৬ সময় দেখুন
WhatsApp চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলের উপায়


#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার দু’টি উপায় রয়েছে। WhatsApp-এর সকল চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ছাড়াও নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেও তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর ব্যাকগ্রাউন্ডে নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার পরিবর্তন করার উপায়।

WhatsApp এর সমস্ত চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়-

স্টেপ ১ – প্রথমেই WhatsApp-এর ডানদিকের ওপরের কোণে থাকা তিনটে ডট অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে সেটিং (Setting) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ২ – এর পরে সিলেক্ট করতে হবে চ্যাট (Chats) অপশন।

স্টেপ ৩ – এর পর সিলেক্ট করতে হবে চুজ ওয়ালপেপার (Choose Wallpaper) অপশন।

স্টেপ ৪ – এর পর পরিবর্তন করতে হবে ওয়ালপেপার।

স্টেপ ৫ – নিজেদের পছন্দ অনুযায়ী ব্রাইট ওয়ালপেপার সিলেক্ট করতে হলে ব্রাইট অপশনে ক্লিক করতে হবে। ডার্ক ওয়ালপেপারের জন্য ডার্ক অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও গ্যালারি থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার বেছে নেওয়া যাবে। নিজেদের ছবিও ব্যবহার করা যাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে।

স্টেপ ৬ – অনেক অপশনের মধ্যে থেকে নিজেদের পছন্দ অনুযায়ী অপশন বেছে নিতে হবে।

স্টেপ ৭ – এর পর নতুন ওয়ালপেপার বেছে নেওয়ার পর ওয়ালপেপার প্রিভিউ (Wallpaper Preview) স্ক্রিন হিসাবে সেটি দেখাও যাবে।

স্টেপ ৮ – পুরো স্ক্রিন জুড়ে সেই ওয়ালপেপার সেট হয়ে যাওয়ার পর সেটি ডিফল্ট ব্যাকড্রপ হিসাবে সিলেক্ট করতে হবে।

WhatsApp-এর নির্দিষ্ট চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়-

স্টেপ ১ – প্রথমেই WhatsApp খুলে সেই নির্দিষ্ট চ্যাটে যেতে হবে, যার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা দরকার।

স্টেপ ২ – এর পর ডানদিকের ওপরের কোণে থাকা তিনটে ডট অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ – এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যাহার করা হবে।

স্টেপ ৪ – এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার বেছে নিতে হবে এবং সেটি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে হবে।

স্টেপ ৫ – নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার পরিবর্তন করার পর সেটি ডিফল্ট ব্যাকড্রপ হিসাবে সিলেক্ট করতে হবে।

WhatsApp-এর চ্যাটের ব্যাকগ্রাউন্ড রিসেট করার উপায়-

স্টেপ ১ – প্রথমেই WhatsApp-এর ডানদিকের ওপরের কোণে থাকা তিনটে ডট অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে সেটিং (Setting) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ২ – এর পর সিলেক্ট করতে হবে চ্যাট। তার পর ওয়ালপেপার।

স্টেপ ৩ – যে ওয়ালপেপার আছে, সেটি সিলেক্ট করতে হবে পরিবর্তন করার জন্য।

স্টেপ ৪ – এর পর নিচে থাকা ডিফল্ট ওয়ালপেপার সিলেক্ট করতে হবে।

স্টেপ ৫ – শেষ ধাপে নিজেদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার সিলেক্ট করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom