বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

You Tube Offline Video: নেট না হলেও চলবে! অফলাইন YouTube ভিডিও দেখার জন্য কীভাবে ডাউনলোড করতে হবে, জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
You Tube Offline Video: নেট না হলেও চলবে! অফলাইন YouTube ভিডিও দেখার জন্য কীভাবে ডাউনলোড করতে হবে, জানুন


#কলকাতা: অনেক সময়ই আমরা এমন জায়গায় যাই বা ট্রাভেল করি, যেখানে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। তখন সময় কাটানোর জন্য ফোনই একমাত্র ভরসা হলেও ইন্টারনেট ছাড়া তা অচল। কোথাও ট্র্যাভেল করার সময় এই সমস্যা সব থেকে বেশি হয়। এই সময় নিজেদের ফোন অথবা ল্যাপটপে ডাউনলোড করা ভিডিওই একমাত্র ভরসা।

YouTube-এর ক্ষেত্রে তাদের নিজস্ব কয়েকটি নিয়ম আছে। তাদের কন্টেন্টের ক্ষেত্রে কয়েকটি নিষেধাজ্ঞা রয়েছে যেমন- অ্যাকসেসিং (Accessing), রিপ্রোডিউসিং (Reproducing), ডাউনলোডিং (Downloading), ডিস্ট্রিবিউটিং (Distributing), ডিসপ্লেয়িং (Displaying), ট্রান্সমিটিং (Transmitting), ব্রডকাস্টিং (Broadcasting), সেলিং (Selling), লাইসেন্সিং (Licensing), অল্টারিং (Altering), মডিফাইয়িং (Modifying)। ইউজাররা তাদের এই রুল ফলো না করলে তাদের YouTube অ্যাকাউন্ট টারমিনেট করে দিতে পারে সংস্থা।

আরও পড়ুন- প্রস্তুত নয় অধিকাংশ কম্পিউটার; Windows 11-এ কী সমস্যা হতে পারে?

YouTube-এর প্রিমিয়াম ইউজাররা অফলাইনেও ভিডিও ডাউনলোড করতে পারে। YouTube প্রিমিয়াম হল গুগলের (Google) নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম। এখানে ইউজাররা এককভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এর সুবিধা নিতে পারে, প্রতি মাসে ১৮৯ টাকার বিনিময়ে পুরো পরিবার এর সুবিধা নিতে পারে। এখানে অ্যাড ফ্রি ভিডিও দেখার সুবিধা, অফলাইন দেখার জন্য ভিডিও ডাউনলোড করা, YouTube-এর অরিজিনাল সিরিজ দেখার সুবিধা, YouTube-এর প্রিমিয়াম মিউজিক দেখার সুবিধা পাওয়া যায়।

এক নজরে দেখে নেওয়া যাক YouTube প্রিমিয়ামের ক্ষেত্রে কী ভাবে ভিডিও ডাউনলোড করতে হবে!

স্টেপ ১ – প্রথমেই YouTube মোবাইল অ্যাপে ডাউনলোড করতে হবে। এর পর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে, সেই ভিডিওটি চালাতে হবে।

স্টেপ ২ – এর পর ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকের নিচে রয়েছে।

স্টেপ ৩ – এর পর সেখান থেকে নিজেদের পছন্দ মতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সেই অনুযায়ী বেছে নিতে হবে।

স্টেপ ৪ – এর পরেই সেই ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে হাবে। সেটি কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে। অর্থাৎ সেই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে।

ডাউনলোড করা সেই ভিডিও লাইব্রেরি অথবা অ্যাকাউন্ট ট্যাবসের মধ্যে থাকবে। এক্ষেত্রে প্রতি ৩০ দিন অন্তর একবারও যদি ইন্টারনেট না চালানো হয়, তাহলে সেই ডাউনলোড করা ভিডিও আর দেখা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটারদের নিষেধাজ্ঞার জন্যও কয়েকটি ভিডিও ডাউনলোড করা যাবে না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর