নিজস্ব প্রতিনিধি
Young Power in Social Action (YPSA)-এর কক্সবাজার কার্যক্রমের সমন্বয় সভা আজ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার অফিসের ফোকাল পারসন মোঃ হারুন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ইপসা’র উপপরিচালক মোহাম্মদ শাহিদুল ইসলাম।
সভায় ইপসা’র কক্সবাজার অঞ্চলে চলমান কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য পরিচালিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, “কক্সবাজারে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা চাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে। এ অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক চাহিদার দিক বিবেচনায় রেখে ইপসা কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে মোঃ হারুন বলেন, “সমন্বয়ের মাধ্যমে প্রকল্পগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ এবং একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়, যা আমাদের লক্ষ্য পূরণে সহায়ক।”
সভায় অংশগ্রহণ করেন ইপসা’র বিভিন্ন প্রকল্পের প্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ। সকলে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন প্রস্তাবনা দেন।
উল্লেখ্য, ইপসা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় যুব উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা খাতে কাজ করে আসছে। এই সমন্বয় সভা ভবিষ্যৎ কার্যক্রমে গতি আনবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।