মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন

অক্টোবরে বিও হিসাব বেড়েছে ১০ হাজার ৭৬৪টি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
অক্টোবরে বিও হিসাব বেড়েছে ১০ হাজার ৭৬৪টি – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী মাস অক্টোবরে পুঁজিবাজারের প্রতি নতুন বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা গেছে। অর্থাৎ অক্টোবরে নতুন করে পৌনে ১১ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ২০ লাখ ১০ হাজার ৫০০টিতে দাঁড়ায়। অর্থাৎ অক্টোবর মাসে ১০ হাজার ৭৬৪টি বিও হিসাব বেড়েছে।

অক্টোবর মাসে পুরুষদের বিও হিসাব ৮ হাজার ১৩২টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টিতে। আর অক্টোবর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ৪৩৪টি বেড়ে পাঁচ লাখ ১ হাজার ৫৫৩টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল চার লাখ ৯৯ হাজার ১১৯টিতে।

সেপ্টেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৯২১টিতে। কোম্পানি বিও ১৯৮টি বেড়ে অক্টোবর মাসের শেষ দিন দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৯টিতে।

অক্টোবর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৫৪১টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮৭৩টিতে। যা সেপ্টেম্বর মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে।

অক্টোবর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২৫টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০৮টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৪৮৩টিতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর