শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অনুজদের ওপর হামলার প্রতিবাদ শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪০ সময় দেখুন
অনুজদের ওপর হামলার প্রতিবাদ শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের


ঢাবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছেন শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে হামলার বিচারের দাবি জানান তারা।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানবন্ধন থেকে শাবিপ্রবি ভিসি ও পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ পুলিশি হামলার বিচারের দাবি জানান। এছাড়া হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ভার বহন এবং তাদের ভবিষ্যত নিরাপত্তার দাবি জানান বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।

হামলার ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আকন্দ বলেন, এ ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কি না, সন্দেহ আছে। সর্বোপরি আমরা শিক্ষার্থীবান্ধব শাবিপ্রবি চাই। আমাদের দাবি— দেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন শিক্ষার্থীবান্ধব হয়।

নিজেদের দাবি তুলে ধরে তিনি বলেন, আমাদের সবার দাবি— বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। আক্রমণে আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে এবং এই ঘটনার সুরাহা করতে হবে। পরবর্তী সময়ে আমাদের ছোট ভাইবোনেরা যেন এই ঘটনার জের ধরে কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত মশাল মিছিল করেন শাবিপ্রবির সাবেক এই শিক্ষার্থীরা।

আরও পড়ুন-

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর