শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘অসত্য বক্তব্য উপস্থাপনকে বিএনপি রেওয়াজে পরিণত করেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
‘অসত্য বক্তব্য উপস্থাপনকে বিএনপি রেওয়াজে পরিণত করেছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে বিএনপি রেওয়াজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মতো চর্বিত-চর্বণ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।’

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন-আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না- এ কোন ধরনের অভিযোগ?’ তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন-আদালত থাকবে না?’

তিনি বলেন, ‘বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে- এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের অবস্থান স্পষ্ট। সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। সরকারের আচরণে নাকি বিএনপি নেতাদের মনে হয় এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক। বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল- তখন কি মগের মুল্লুক মনে হয়নি?’

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?’

তিনি বলেন, ‘বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

জনগণ যাদের উপর আস্থাশীল নয়, তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের সুবিধাবাদ কায়েম করে। আর বিএনপি এখন সেটাই করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর