নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।
আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।






