রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা প্রতীক চান সাদেকুল ইসলাম-ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা প্রতীক চান সাদেকুল ইসলাম-ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি

নয়ন বাবু, নওগাঁ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত (ভিশন-২০৪১) অর্জন নিয়ে আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়ে বিপুল ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ কে উপহার দিতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম।

তিনি বলেন, আমার পরিবারের সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান।

বর্তমানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ২ বারের সফল সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড- এর দায়িত্ব পালন করে আসছেন তিনি। পাশাপাশি এ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসেবে সর্বস্তরের মানুষের সাথে সুখে-দুঃখে আপদে বিপদে মতবিনিময় সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক জন সম্পৃক্ততা গড়ে তুলেছেন।

এ কারনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূখী সকল কর্মকান্ডের সুফল জন সাধারণের মাঝে পৌঁছে দিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ অর্জনের লক্ষে সততা ও নিষ্ঠার সাথে দলীয় কাজ করে যাচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদয়ের দিক নির্দেশনা মেনে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন বাসীর সহযাত্রী হিসেবে সমাজ ব্যবস্থা গঠন এবং দিন বদলের অভিযাত্রায় একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী সাদেকুল ইসলাম।

সাপাহার উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের ২ বারের সফল সভাপতি সাদেকুল ইসলাম ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান।

সাদেকুল ইসলাম-এর রাজনীতিক ক্যারিয়ার ও ব্যক্তিগত ক্যারিয়ার পজেটিভ দেখে এবারে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে মনে করছেন এলাকার সূধীজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর