বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৩৩ সময় দেখুন
আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারার জুইদন্ডীতে পানিতে ডুবে রিয়া মনি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার জুইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রিয়া মনি ওই বাড়ির মো. আনোয়ারুল ইসলামের মেয়ে।

জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রিয়া বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে রিয়াকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর