শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আনোয়ারার ৫ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী টেকনাফে ১ লক্ষ ১২৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৫৬ সময় দেখুন
আনোয়ারার ৫ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী টেকনাফে ১ লক্ষ ১২৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি:

কক্সাবাজার জেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সাগর এলাকা থেকে ১ লক্ষ ২৬ হাজার পিস ইয়াবা সহ একটি মাচ ধরার ট্রলার জব্দ করেছে টেকনাফ কোস্ট গার্ডের সদস্যরা। এসময় ৫ ইয়াবা কারবারিকেও আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর গ্রামের মহিদুল ইসলাম, জুঁইদন্ডী ইউনিয়নের আবুল হোসেন, একই গ্রামের নুর মোহাম্মদ, আবুল কাশেম, মোহাম্মদ ফজলে করিম, বৈরাগ ইউনিয়নের মনর আলী।

বুধবার (১৬ মার্চ) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে এই তথ্য জানান টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈয়মুর পাশা।

এ সময় তিনি বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়ানমার সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্তে আসা একটি ফিশিং বোটে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলো পানির ড্রামের ভিতরে লুকিয়ে রাখা ছিল। কোস্ট গার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভিতর থেকে ১ লক্ষ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবা, ফিসিং বোট ও আটককৃত ৫ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর