মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

আমন ধানে পোকার হানা, দৌলতপুরে হুমকির মুখে ফলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
আমন ধানে পোকার হানা, দৌলতপুরে হুমকির মুখে ফলন

দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি : ফরিদ আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দেখা দিয়েছে মাজরা পোকার প্রাদুর্ভাব। এতে আমন ধানের গাছ হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে। পোকা দমনে কৃষকেরা বারবার কীটনাশক প্রয়োগ করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৌসুমের ধান উৎপাদন।

স্থানীয় কৃষকরা জানান, বাজারে পাওয়া নামসর্বস্ব ও অকার্যকর কীটনাশক ব্যবহার করেই ধান রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। কিন্তু পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। এতে অনেক ক্ষেতেই ধানের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে শীষ ধরার আগেই গাছ শুকিয়ে পড়ছে।

আমদহ গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, সাড়ে তিন বিঘা জমিতে ব্রী ধান–৪৯ লাগিয়েছি। মাজরা পোকার আক্রমণে গাছ একের পর এক শুকিয়ে যাচ্ছে। কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছি না। একই এলাকার চাষি মহন আলী জানান, চার বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। বিভিন্ন কোম্পানির গ্যারান্টি দেওয়া ওষুধ প্রয়োগ করেছি চারবার, তবুও ধান বাঁচছে না। এবার ফলন অনেক কম হবে।

দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ হেক্টর জমিতে মাজরা পোকার আক্রমণ শনাক্ত করা হয়েছে।

দৌলতপুর কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, আমরা আক্রান্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কৃষকদের সঠিক পরামর্শ দিতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর