বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আরও একজনের ছুটি, ভর্তি ৩২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫০ সময় দেখুন


ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে দগ্ধদের মধ্যে আরও একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা তিনি। এই ঘটনায় এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন ২ জন। এ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি রয়েছেন ৩২ জন।

বুধবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

পরিচালক বলেন, ‘মঙ্গলবার আইসিইউতে ছিল তিনজন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ২৭ জনই শিশু। যাদের মধ্যে তিনজন ক্রিটিকাল ক্যাটাগরিতে আর তাদের চাইতে কম গুরুতর সাতজন রয়েছে সিবিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত ৩ দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।’

তিনি বলেন, ‘৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্ট্যাবল রয়েছে। ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত এসব রোগীর একেকজনকে একাধিকবারসহ সবমিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।’

পরিচালক বলেন, ‘আজকের পর থেকে বার্ন ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ব্রিফ আর হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর