বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল নগদ


ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে “নগদ ফাইন্যান্স পিএলসি” নামে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার প্রাথমিক অনুমোদন পেল নগদ। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ আজ মঙ্গলবার বৈঠকে এ অনুমোদন দেয়।

এ বিষয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, চূড়ান্ত অনুমোদনের পর নগদ ফাইন্যান্স পিএলসি স্বতন্ত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। তবে ডাক বিভাগের সঙ্গে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের বিদ্যমান সম্পর্ক অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নগদ লিমিটেড ডাক বিভাগের সেবা হিসেবেই পরিচালিত হবে। সেক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি অন্য আর দশটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, একটি মোবাইল আর্থিক সেবা হিসেবে নগদ লিমিটেড এখন অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। এক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটেডের সম্পর্কও একই রকম হবে। তখন নগদ ফাইন্যান্স পিএলসি বিভিন্ন প্রডাক্ট নগদ লিমিটেডের মাধ্যমে বিপনন করা হবে। ডিজিটাল আর্থিক অন্তর্ভূক্তির বাইরে থাকা প্রান্তিক মানুষকে সেবার কলেরবরের মধ্যে আনতে ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটড যৌথভাবে কাজ করতে পারবে। তাতে সেবার খরচও কমবে এবং সেবার গুণগত মানও আগের চেয়ে ভালো হবে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর