বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ সময় দেখুন
আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla


আলোক তথ্য প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি, যেখানে বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রনের বদলে আলো বা ফোটন ব্যবহার করে তথ্য আদান-প্রদান, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রদর্শন করা হয়। আধুনিক ইন্টারনেট, টেলিকম নেটওয়ার্ক ও ডেটা সেন্টারের মূল ভিত্তি হিসেবে এটি কাজ করে থাকে। আলোর প্রযুক্তি তথ্য প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে থাকে। এর মূল কারণ হলো আলো অত্যন্ত দ্রুতগতিতে বিপুল পরিমাণ তথ্য বহন ও প্রেরণ করতে পারে। তাই তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে আদান-প্রদানে আলোকভিত্তিক ব্যবস্থা অপরিহার্য হয়ে উঠেছে। আলোর প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির (আইটি) মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়।

আলো দ্রুত ও নির্ভরযোগ্যভাবে বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে, আর তথ্য প্রযুক্তি আলোর ব্যবস্থাকে আরও স্মার্ট ও কার্যকর করে তোলে। অর্থাৎ আলোক-ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি মূলত বৈদ্যুতিক সংকেতকে আলোর স্পন্দনে রূপান্তর করে এবং অত্যন্ত দ্রুতগতিতে তা গন্তব্যে পৌঁছে দেয়। তথ্য বিভিন্ন মাধ্যমে প্রবাহিত হতে পারে। আর এই বিশেষ ধারণাকে কাজে লাগিয়েই আমরা অনেক প্রকারের কাজ করে থাকি। যেমন আমরা যখন টেলিফোনে কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর থেকে শব্দ তারের মাধ্যমে আমাদের ঘরের দেওয়ালের সকেটের মধ্যদিয়ে তা অপর প্রান্তের আরেকজনের টেলিফোনের তারের সাথে যুক্ত হয়। এভাবে লোকাল টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে কথাবার্তা সম্পূর্ণ হয়ে থাকে।

সেলফোন কিন্তু আবার সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে কাজ করে থাকে। এই সেলফোন তথ্য আদান প্রদান করার জন্য এক অদৃশ্য রেডিও তরঙ্গ ব্যবহার করে তাকে। অদৃশ্য এই রেডিও তরঙ্গ প্রযুক্তিকে ওয়্যারলেস প্রযুক্তি বলে, কেনোনা এতে কোন তার থাকে না। ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার আরেক পদ্ধতিতে কাজ করে। এটি কোন তথ্যকে কোডে পরিণত করে আলোর মাধ্যমে একটি কাঁচের বা প্ল্যাস্টিকের পাইপের মধ্যদিয়ে পরিবাহিত করা হয়। বর্তমানে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি হলো এই প্রযুক্তি, যার প্রধান উদাহরণ অপটিক্যাল ফাইবার এবং লাই-ফাই। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে প্রথমে প্রয়োজন তথ্যকে আলোতে রূপান্তর করা। আলোক তথ্য প্রযুক্তিতে আলোকে তথ্যের রূপান্তর, পরিবহন এবং পুনরায় রূপান্তরিত আলো থেকে তথ্য সংগ্রহন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মোট তিনটি ধাপে সম্পন্ন হয়।

প্রথম ধাপের ক্ষেত্রে আমরা জানি যেকোনো ডিজিটাল তথ্য (যেমন – টেক্সট, ছবি বা ভিডিও) কম্পিউটারে বাইনারি কোড অর্থাৎ ০ (0) এবং ১ (1) আকারে থাকে। তাই রূপান্তরের প্রথম পর্যায়ে ট্রান্সমিটার অংশে থাকা একটি লেজার বা এলইডি বাতি এই কোডগুলো পড়ে থাকে। কোডগুলো পড়ার পর যখন সংকেত ১ হয়, তখন আলোর বাতিটি জ্বলে ওঠে, আর ০ হলে নিভে যায়। এভাবে সেকেন্ডে কোটি কোটি বার এই আলো জ্বলা-নেভার মাধ্যমে ডেটা বা তথ্য আলোর সংকেতে রূপান্তরিত হয়। এরপর দ্বিতীয় ধাপের ক্ষেত্রে তথ্যবাহী এই আলো দুটি উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয়। যেমন প্রথমটির ক্ষেত্রে আলোর অপটিক্যাল ফাইবার পরিবহন পদ্ধতিতে এটি অত্যন্ত সরু ও স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তন্তু ব্যবহার করে থাকে। এর ভেতর দিয়ে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় আঁকাবাঁকা পথেও কোনো বাধা বা গতি না হারিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অর্থাৎ পরিবাহিত হয়ে দূরে চলে যেতে পারে।

আবার দ্বিতীয় পর্যায়ে লাই-ফাই (Li-Fi) বা ফ্রি-স্পেস অপটিক্স পদ্ধতিতে কোনো তার ছাড়াই বাতাসের মধ্য দিয়ে এলইডি বাতির আলোর মাধ্যমে সরাসরি ডিভাইসে ডেটা পাঠানো হয়। এরপর সর্বশেষ ধাপে শুরু হয় আলো থেকে পুনরায় তথ্যে রূপান্তর প্রক্রিয়া। এই ধাপের শুরুতে গন্তব্যে পৌঁছানোর পর রিসিভার অংশে থাকা একটি ফটোডিটেক্টর বা আলোক সংবেদী সেন্সর আলোর স্পন্দনগুলো শনাক্ত করে থাকে। এরপর আলো জ্বলা ও নেভার ছন্দ বুঝে সেন্সরটি সেগুলোকে আবার বৈদ্যুতিক সংকেত বা ০ এবং ১-এ রূপান্তর করে থাকে। পরবর্তীতে আমাদের কম্পিউটার বা মোবাইল সেই বাইনারি কোড ডিকোড করে মূল ছবি, ভিডিও বা লেখা হিসেবে স্ক্রিনে দেখায়। আধুনিক প্রযুক্তির জগতে আলোর ব্যবহার দিন দিন বেড়ে চলছে। এর প্রধান কারণ হচ্ছে, আলো দিয়ে তথ্য প্রেরণ করা খুবই দ্রুত এবং নির্ভরযোগ্য। ফাইবার অপটিক ক্যাবল দিয়ে আমরা অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ তথ্য প্রেরণ করতে পারি। আলোক তথ্য প্রযুক্তির এত জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এর অবিশ্বাস্য গতি। আলো সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার বেগে চলে, তাই সাধারণ তামার তারের চেয়ে এতে ডেটা আদান-প্রদানের গতি বহুগুণ বেশি। অপরদিকে তথ্যের সুরক্ষা ও স্থায়িত্ব প্রদানে আলোক তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। কারন সাধারণ তারে বিদ্যুৎ প্রবাহের কারণে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স (বাধা) তৈরি হয়, কিন্তু আলোর ক্ষেত্রে তা হয় না। ফলে তথ্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না।

লেখক: নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর