বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন রবিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৬৮ সময় দেখুন
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন রবিবার


ব্যক্তিশ্রেণীর করদাতাদের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় রবিবার (২ জানুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সময় বাড়ানোর কথা জানিয়েছে। 

এনবিআর জানায়, শুক্রবার ২০২১-২২ করবর্ষের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল। কিন্তু শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় সব কর অফিস বন্ধ থাকবে। তাই করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ২ জানুয়ারি রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এদিকে, জরিমানা পরিহারের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেয়ার আহ্বান জানিয়েছে এনবিআর। এর আগে রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সময় বাড়ানো হয়।খবর:বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর