বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ই-ক্যাব নির্বাচনের ভোট কেন্দ্র ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
ই-ক্যাব নির্বাচনের ভোট কেন্দ্র ঘোষণা


ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২২-২৪ সালের নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাইয়্যেদানা কমিউনিটি সেন্টার, বাড়ী নং ৩৬, রোড নং ৯/এ, ধানমন্ডি ঢাকা ১২০৫ – ঠিকানায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

ব্যালট পেপারে ভোটের জন্য নির্ধারিত ছকে ক্রস (x) চিহ্ন প্রদান করে পরিচালক পদের জন্য ভোট প্রদান করতে হবে। নির্বাচনের আচরণ বিধি মোতাবেক প্রত্যেক ভোটার মোট ৯জন প্রার্থীকে ভোট প্রদান করবেন। ৯ জনের কম বা বেশী হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর