বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ই-লার্নিং এর পাশাপাশি দক্ষ জনবল সরবরাহ করছে চার্টার্ড স্কিলস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৮৩ সময় দেখুন
ই-লার্নিং এর পাশাপাশি দক্ষ জনবল সরবরাহ করছে চার্টার্ড স্কিলস


দেশে প্রাতিষ্ঠানিক দক্ষতার মানকে আর্ন্তজাতিক সমমানে পরিণত করার লক্ষ্যে ২০২০ সালে জাকারিয়া কাওসার এর হাত ধরে বাংলাদেশের এডুটেক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে চার্টার্ড স্কিলস। ইতোমধ্যেই হাজারের অধিক জনশক্তি কে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি দুই শতাধিক কর্পোরেট প্রতিষ্ঠান তাদের বিভিন্ন চাকরির নিয়োগে চার্টার্ড স্কিলসের দক্ষ জনবল কে অগ্রাধিকার দিচ্ছে এবং চার্টার্ড স্কিলস এর জব পোর্টাল ব্যাবহার করা  তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শুরুতে ৫ টি ভিন্ন স্কিলের উপর কোর্স নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে চার্টার্ড স্কিলস এর ১২ টি ক্যাটাগরিতে ৮২টির ও বেশি কোর্স। একাডেমিক পর্যায় থেকে শুরু করে প্রফেশনাল সেক্টরের কোর্স রয়েছে চার্টার্ড স্কিলস এ। সামগ্রিকভাবে চার্টার্ড স্কিলস ই-লার্নিং, কর্পোরেট ট্রেইনিং, উপার্জন, চাকরিতে নিয়োগ এবং ফ্রিল্যান্সিং এর জন্য এমন একটি প্লাটফর্ম যা একজন শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি চাকরি পাওয়াতেও সাহায্য করছে।

শুরুর গল্প সম্পর্কে জাকারিয়া কাওসার বলেন, “বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করতে গিয়ে আমি লক্ষ্য করেছি অনেকেই বিবিএ, এম বি এ, অথবা অন্যান্য উচ্চতর ডিগ্রি নিয়েও কর্মক্ষেত্রে ততটা সফল হতে পারছেনা। আবার অনেকেই অনলাইনের মাধ্যমে আয় উপার্জন করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সঠিক দিক নির্দেশনা এবং স্কিলস সার্টিফিকেশন এর অভাবে তারা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছেনা। তাদের কে সঠিক দিকনির্দেশনা প্রদান করার জন্যেই আমরা চাটার্ড স্কিলস নিরলস কাজ করে যাচ্ছি।”

বর্তমানে চার্টার্ড স্কিলস(Chartered Skills) তাদের ওয়েবসাইট www.charteredskills.com এর মাধ্যমে এগ্রিটেক, এআই, রোবটিক, সাইবার সিকিউরিটি, ফিনটেক, ট্যাক্স, মার্কেটিং, বাচ্চাদের স্কিল, আইটি, নেটওয়ার্কিং, মিডিয়া, মিউজিক, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং সহ ১২ টি ক্যাটাগরিতে প্রায় ৮২ টির ও বেশি কোর্স পরিচালনা করছে। প্রতিটি কোর্সের শেষে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়ার মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাই করতে পারে এবং ই-সার্টিফিকেট পেয়ে থাকে। চার্টার্ড স্কিলস এ রয়েছে লাইভ কোর্স, প্রি রেকর্ডেড কোর্স, স্কিলস হায়ারিং, ফ্রিল্যান্সিং সহ এন্টারপ্রাইজ কোর্স। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান গুলোর কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়ার লক্ষ্যে চাটার্ড স্কিলসে রয়েছে এন্টারপ্রাইজ কোর্স যেখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেইনিং ওয়ার্কশপ, স্কিলস অলিম্পিয়াড, কর্পোরেট ট্রেনিং পরিচালনা করে থাকে।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জাকারিয়া কাওসার বলেন, স্কিলস ফর অল প্রতিপাদ্য কে সামনে রেখে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ২০৪০ বাস্তবায়নের লক্ষ্যে দেশের বৃহৎ জনগোষ্ঠিকে জনসম্পদে রুপান্তর করাই চাটার্ড স্কিলস এর মূল লক্ষ্য।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর