শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে চুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে চুরি

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি।

জামালপুরের ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসের এজলাস কক্ষ, নকল অফিস কক্ষ ও খাস কামরায় আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) গভীর রাতে পুরাতন কোর্ট ভবন উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চুরির ঘটনার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সাব রেজিস্ট্রার অফিসের প্রধান দরজার গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। এজলাস অফিস কক্ষ ও খাস কামরার ৭টি আলমারি ও ১০টি লকারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করা হয়।

উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা বলেন, কি কি চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সব কিছু গোছানোর পর জানা যাবে কোন দলিল চুরি হয়েছে কি না। তবে অফিস কক্ষের একটি ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, নৈশপ্রহরী থাকার পরও কিভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পর জানা যাবে কি কারণে এ ঘটনা ঘটেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর