শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

ইসলামপুরে নবনির্মিত ডাকবাংলোর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
ইসলামপুরে নবনির্মিত ডাকবাংলোর শুভ উদ্বোধন

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের ইসলামপুরে তিনতলা বিশিষ্ট নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন করা হয়েছে। ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ ডাকবাংলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্মিত ভবনের শুভ উদ্ধোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। ।

এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো জয়ী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেহ গেন্দা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, ফরিদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী আরও অনেকেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর