মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ইসলামী ব্যাংকের এজিএমের তারিখ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
ইসলামী ব্যাংকের এজিএমের তারিখ ঘোষণা – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪২তম এজিএম আগামি ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত হবে, সেটা পরবর্তীতে জানাবে ব্যাংক কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা যা ২০২২ সালে হয়েছিল ৩ টাকা ৮৩ পয়সা, ২০২১ সাল ছিল ২ টাকা ৯৯ পয়সা, ২০২০ সালে ছিল ২ টাকা ৯৮ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩ টাকা ৪০ পয়সা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৩ সালে ৪৫ টাকা ২৪ পয়সা যা ২০২২ সালে ছিল ৪৩ টাকা ২১ পয়সা, ২০২১ সালে ছিল ৪০ টাকা ৮২ পয়সা, ২০২০ সালে ছিল ৩৮ টাকা ৮৯ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩৬ টাকা ৮৮ পয়সা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৬১০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ সেপ্টম্বর, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে .১৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭৪.৯২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৭.৮৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.০১ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬ টাকা থেকে ৭১.১ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪০.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪১ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৪০.৭ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর