মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ইস্টার্ণ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকী ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস।

সোমবার (২৪ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৫১ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৬৩ পয়সা।

আগামী ২১ মে, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির গত ৫ বছরে তথা ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.০৭ টাকা, ২০২২ সালে ছিল ৪.৭৭ টাকা, ২০২১ সালে ছিল ৫.০৩ টাকা ও ২০২০ সালে ছিল ৫.১৫ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩১.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৩.৫৭ টাকা, ২০২২ সালে ছিল ৩৩.৩৩ টাকা, ২০২১ সালে ছিল ৩৩.১৭ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.২৮ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom