বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

এআইবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড এর প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্ধ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২২৯ সময় দেখুন
এআইবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড এর প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্ধ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এআইবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড এর শেয়ার প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ প্রদানের অনুষ্ঠান আজ (২৩ নভেম্বর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, আল আরাফাহ ইসলামি ব্যাংকের এফএভিপি মোহাম্মদ আবু ইউসুফ সোবহান, ডিএসইর উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া, এসিএস, ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এআইবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড এর কর্তৃপক্ষকে প্রো-রাটা পদ্ধতিতে শেয়ার বরাদ্ধে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমাদের বন্ড মার্কেটের প্রথম সিকিউরিটিজ যেটির বরাদ্ধ ইএসএস এর মাধ্যমে সম্পন্ন হতে যাচ্ছে। বর্তমানে অনেকগুলো বন্ড তালিকাভুক্তির জন্য পাইপলাইনে রয়েছে।

ডিএসই বন্ড মার্কেটকে জনপ্রিয় করার জন্য সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করছে। আশা করি এই উদ্যোগগুলোর মাধ্যমে বন্ড মার্কেট পরিপূর্ণতা লাভ করবে।

তিনি আরও বলেন, ইস্যু ম্যানেজারগন বন্ড নিয়ে কাজ করার সময় কমপ্লায়েন্সগুলো খুবই ভালোভাবে মেনে চলবেন। কোন বিষয়ে কোন কনফিউশন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।

এআইবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড ইউনিটের বরাদ্ধ আনুপাতিক হারে (Pro-rata) আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য (Face Value) ছিল ৫০০০ টাকা এবং মার্কেট লট ১ ইউনিট।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর অনুমতি পত্র অনুযায়ী শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ইউনিট বরাদ্ধ দেয়া যাবে, কোন ভগ্নাংশ ইউনিট বরাদ্ধ দেয়ার সুযোগ নেই। সেই আলোকে অনেক বিনিয়োগকারী ১টি ইউনিটির জন্য আবেদন করলেও কোন বরাদ্ধ পাননি।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, আল আরাফাহ ইসলামি ব্যাংকের এফএভিপি মোহাম্মদ আবু ইউসুফ সোবহান এবং ডিএসই’র উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া, এসিএস।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর