বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

একমি ল্যাবরেটরিজের ২৫% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
একমি ল্যাবরেটরিজের ২৫% লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারগণ ২০২০-২০২১ আর্থিক বছরের জন্য ২৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

মিসেস নাগিনা আফজাল সিন্হা, কোম্পানীর মাননীয় চেয়ারম্যান উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এছাড়াও মিজানুর রহমান সিন্হা, ব্যবস্থাপনা পরিচালক, মিসেস জাহানারা মিজান সিন্হা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আবুল হোসেন, মনোনীত পরিচালক, দাস দেবা প্রসাদ, এহসান উল ফাত্তাহ এবং মিসেস ইভানা হক, এফসিএ- স্বতন্ত্র পরিচালকগণ, মিসেস তাসনিম সিনহা পরিচালক, তানভীর সিনহা পরিচালক, মিসেস সাবরিনা জুনেদ- পরিচালক, ফাহিম সিন্হা- পরিচালক, মোঃ হাসিবুর রহমান, অতিবিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ইন্টারনাল অডিট এক্সিকিউটিভ (সিআইএই), কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং মোঃ আরশাদুল কবির, এফসিএ- কোম্পানী সচিব (ভারপ্রাপ্ত) সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগ দান করেন।

সভায় কোম্পানীর ২০২০-২০২১ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনাসমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।

উক্ত অনুষ্ঠানে যোগদান করে ৪৫তম বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর