বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

এমারাল্ড অয়েলের এজিএমে লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
এমারাল্ড অয়েলের এজিএমে লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের ১০ম থেকে ১৫তম এজিএম বুধবার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারা পরিচালনা পর্ষদ ঘোষিত ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ সভায় অনুমোদন করেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম। এ সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. মো. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম, এফ.সি.এ এবং মিনোরি বাংলাদেশ লি. কর্তৃক মনোনীত পরিচালক মো. নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার।

এতে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. এমরান হোসাইন। এছাড়াও বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও নিরপেক্ষ Scrutinizer এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন।

পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারগণ অনলাইনে তাদের ভোট প্রদান করেন। কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করে পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ ঘোষণা করেন এবং সভায় তা অনুমোদন হয়। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০.৪৫% ব্যতীত সকলে প্রাপ্য হবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর