সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

এহসান গ্রুপের চেয়ারম্যানসহ চার ভাই ৭ দিনের রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
এহসান গ্রুপের চেয়ারম্যানসহ চার ভাই ৭ দিনের রিমান্ডে – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যানসহ ৪ ভাইকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিন আজ সোমবার বেলা ১১টার দিকে এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সারাদেশে প্রতারণা করে রাগিবের পরিবার ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পিরোজপুরের আইনজীবীরা।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

জানা যায়, দুই ভাই মিলে রিয়েল এস্টেট কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে কোম্পানির নামে জমি না কিনে নিজেদের ও আত্মীয়-স্বজনের নামে জমি নিবন্ধন করেন। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাত করে প্রতারকেরা। লক্ষাধিক গ্রাহক প্রতারণার শিকার হওয়ার পর তারা প্রতিকারের আশায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

র‌্যাব জানায়, রাগীব আহসান ১৯৮৬ সালে পিরোজপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং ১৯৯৯-২০০০ পর্যন্ত খুলনার একটি মাদ্রাসা থেকে মুফতি সম্পন্ন করে পিরোজপুরে একটি মাদ্রাসায় চাকরি নেন।

২০০৬-২০০৭ সালে রাগীব আহসান ইমামতির পাশাপাশি ‘এহসান এস মাল্টিপারপাস’ নামের একটি এমএলএম কোম্পানিতে ৯০০ টাকা বেতনের চাকরি করতেন। এই প্রতিষ্ঠানে চাকরির সময় তিনি এমএলএম কোম্পানির আদ্যোপান্ত রপ্ত করেন। পরবর্তী সময়ে নিজে ২০০৮ সালে ‘এহসান রিয়েল এস্টেট’ নামে একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করেন।

এখন এহসান গ্রুপের অধীনে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো—এহসান এহসান গ্রুপ বাংলাদেশ, এহসান পিরোজপুর বাংলাদেশ (পাবলিক) লিমিটেড, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, নুর-ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, জামিয়া আরাবিয়া নুরজাহান মহিলা মাদ্রাসা, হোটেল মদিনা ইন্টারন্যাশনাল (আবাসিক), আল্লাহর দান বস্ত্রালয়, পিরোজপুর বস্ত্রালয়-১ ও ২, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং অ্যান্ড কোং, মেসার্স মক্কা এন্টারপ্রাইজ, এহসান মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম, এহসান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইসলাম নিবাস প্রজেক্ট, এহসান পিরোজপুর হাসপাতাল, এহসান পিরোজপুর গবেষণাগার এবং এহসান পিরোজপুর বৃদ্ধাশ্রম।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব আহসান (৪১) ও তার সহযোগী আবুল বাশার খানকে (৩৭) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ভাউচার বই, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। এছাড়া পিরোজপুরে গ্রেপ্তার হয়েছে তার আরও দুই ভাই।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর