বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

কক্সবাজারে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান: ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ সময় দেখুন
কক্সবাজারে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান: ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সদর উপজেলার লিংক রোড, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি রেস্তোরাঁকে ৯৫ হাজার টাকা, একটি বেকারিকে ৪০ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দোকান মালিককে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর