শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

কবিরহাটে জমজ দুই বোন ধর্ষন ; সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা ও আইনী সহায়তা তারেক রহমানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
কবিরহাটে জমজ দুই বোন ধর্ষন ;  সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা ও আইনী সহায়তা তারেক রহমানের

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা চর গুল্লাখালী গ্রামে সংগঠিত জমজ দুই বোন ধর্ষনের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের উদ্যোগে ভিকটিমের পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনী ও চিকিৎসা সহায়তা বিষয়ে সংবাদ সম্মেলন।

সোমবার (৭ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য এ্যাড রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাবের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। এ জন্য আমাদের নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এ পরিবারের পাশে দাঁড়ানো ঘোষণা দেন।

সদস্য সচিব হারুনর রশীদ আজাদ বলেন, আমাদের নেতা তারেক রহমান এমন ঘটনার পূর্বে একটা সেল গঠন করেছে। আমি মনে করি এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত সময়ে আইন জটিলতা নিস্পিত্তি করে ন্যায় বিচার নিশ্চিত করা দরকার।

ড্যাবের পক্ষ থেকে নোয়াখালী শাখার সভাপতি ডা.সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে মানসিক ও শারীরিক সাপোর্ট দেওয়ার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছি। এবং সামনে সময়েও এ সেলের মাধ্যমে যে কোন ভিকটিমকে চিকিৎসা সাপোর্ট দিব। এ জন্য আমদের ৫ সদস্যের একটি সেল কাজ করেছে।

সংবাদ সম্মেলনে সেলের সদস্য এ্যাড রবিউল ইসলাম বলেন, এই ধরনের ঘটনায় সকল প্রকার আইনি সহতা থেকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদকে বিরত থাকার আহ্বান জানান। এই ঘটনায় কোন ধরনের আইনী সহতা প্রদান করবে না বাংলাদেশ জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম। পরে তারেক রহমানের পক্ষ থেকে ড্যাবের সহতায় আর্থিক সহতা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ, যুগ্ম – আহ্বায়ক এ্যাড এবিএম জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা.সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর