মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন

কর্ণফুলীতে জামায়াতের সাথে উপজেলা পূজা উৎযাপন কমিটির মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ সময় দেখুন
কর্ণফুলীতে জামায়াতের সাথে উপজেলা পূজা উৎযাপন কমিটির মতবিনিময় সভা

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার শিকলবাহা প্রধান কার্যালয়ের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মনির আবছার চৌধুরী’ সভাপতিত্ব ও সঞ্চালনা এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সভাপতি রূপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব শীল। এছাড়া জামায়াত নেতা অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, মোহাম্মদ ইলিয়াছ মেম্বার, মোহাম্মদ মুছা মেম্বার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আক্কাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উভয়পক্ষ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর