মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীতে ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে মারামারি; ৬ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
কর্ণফুলীতে ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে মারামারি; ৬ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীর চরপাথরঘাটায় ড্রেনে ময়লা ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গতরাতে খোয়াজনগর গ্রামের রফিক আহমেদের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে সিএমপির কর্ণফুলী থানায় এ মামলা দায়ের করেন। যার থানা মামলা নং-৪০।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার অফ্সার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ।

মামলার আসামিরা হলেন-খোয়াজনগর মোনাফ বাড়ির মোহাম্মদ কামাল খাঁনের ছেলে আল আমিন (২৫), মৃত শাহাজানের ছেলে আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (৩০) ও মো জয়নাল (২৮) ও শাহাজানের স্ত্রী আক্তার বেগম (৫০), আল আমিনের স্ত্রী হাঁসি আক্তার (২৬)। এছাড়া অজ্ঞাত আরো ৩/৪ জন রয়েছে বলে এজাহারে উল্লেখ করেন।

মামলার বিবরণের বলা হয়, বাদি বিবাদীরা একই এলাকায় পাশাপাশি বসবাস করেন। দীর্ঘদিন যাবত বাদির বাড়ি সংলগ্ন ড্রেনে ময়লা ফেলে আসছেন বিবাদীরা। একাধিক বার মানা করা বলেও মানছেন না। এমনকি দূরত্ব বজায় রেখে ময়লা ফেলা থেকে বিরত নয় বিবাদীগণ। এরমধ্যে গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় একই ঘটনাকে কেন্দ্র করে ছালমা বেগমসহ তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় আসামিরা।

এতে লোহার রড, দা ও লাঠিসোটার আঘাতে গুরুতর আহত হন নোমান, রফিক আহমেদ, বাহাদুর নুর জামালসহ কয়েকজন। আহতদের ওই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও একই ঘটনাকে ভিন্ন ভাবে সাজিয়ে মামলা থেকে রক্ষা পেতে হামলাকারীরা মিথ্যার আশ্রয় নিয়ে চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে বাদিপক্ষের ৪ জনকে অভিযুক্ত করে ফৌজদারী অভিযোগ করেছেন বলে তথ্য পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই মো. এমদাদুল হক জানান, থানায় যেহেতু মামলা দায়ের করা হয়েছে। অবশ্যই তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর