রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

কর্ণফুলীতে বাজার মনিটরিং: অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১০ সময় দেখুন
কর্ণফুলীতে বাজার মনিটরিং: অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ প্রতিবেদন:
আজ ২৭/১১/২০২৪ তারিখে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার, মাসুমা জান্নাতের নেতৃত্বে কলেজ বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে আধুনিক বেকারী প্রতিষ্ঠানকে বেকারী পণ্যের উৎপাদনের তারিখ, মূল্য তালিকা এবং লাইসেন্সের অভাব থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া, শাহ আমানত হোটেল এন্ড বিরানী হোটেলকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকার কারণে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৪৩,০০০/- টাকার জরিমানা করা হয়েছে দুইটি প্রতিষ্ঠানকে।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়, যাতে তারা প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করেন। এছাড়া, তারা যেন মূল্যতালিকা প্রদর্শন করেন এবং অত্যাবশকীয় পণ্য বিক্রির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য শাখা থেকে ডিলিং লাইসেন্স গ্রহণ করেন।

এ অভিযানে সহায়তা করেন কর্ণফুলী থানার পুলিশ টিম। উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর