শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

কর্ণফুলীর শিকলবাহাতে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জিকিরে মুস্তফা (সঃ) উৎযাপিত হয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
কর্ণফুলীর শিকলবাহাতে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জিকিরে মুস্তফা (সঃ) উৎযাপিত হয়েছে

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে মিলাদুন্নবী (সঃ) এর ১৫০০ বছর পূর্তি উপলক্ষ্যে জিকিরে মুস্তাফা (সঃ) মাহফিল উৎযাপিত হয়েছে। ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদে মাগরিব থেকে অনুষ্ঠান শুরু হয়। শিকলবাহা গাউছিয়া কমিটির মাঠে প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাসুল (সঃ) এর উপর দরুদ শরীফ পাঠ, সালাম, কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে রাত ১১ টার দিকে অনুষ্ঠান শেষ হয়।

শিকলবাহা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ নুরুচ্ছাফা’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন হাজী ওমরা মিয়া চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজ উদ্দিন আল-ক্বাদেরী।

আরিফুল ইসলাম’র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মাওলানা আলতাফ হোছাইন চৌধুরী।
প্রধান বক্তা বলেন, রাসুল-এর (স:) জন্ম আমাদের জন্য চরম সৌভাগ্যের। তাঁর আদর্শ ধারণ করে আমাদের পার্থিব ও আখেরাত জীবন সফল করতে হবে। তিনি আরো বলেন, মিলাদুন্নবী (স:)-এর মাহফিল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দ্বীনের দাওয়াতে জোরদার বাড়াতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন, মিলাদুন্নবী (স:) আয়োজক কমিটির সাহাব উদ্দিন, মীর আহমদ, মো. জসিম, মো. ইব্রাহিম, নুরুজ্জামাল, মো. বাবুল, মো. আরমান, মো. নাজিম ও এলাকার সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উক্ত মিলাদুন্নবীতে নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন শায়ের তারেক রেজা আল কাদেরী, আকিব রেজা আদিল, জাহেদুল ইসলাম হৃদয় ও মো. নুরুল্লাহ মাহির ক্বাদেরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর