বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

কারখানা আধুনিকায়ন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
কারখানা আধুনিকায়ন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কারখানা আধুনিকায়নে কিছু উন্নয়নমূলক কাজ করবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন কেনা জমিতে বাউন্ডারি ওয়াল, মেইন গেইট, সিকিউরিটি গার্ডের রুম এবং অভ্যন্তরীন রোড ডেভেলপমেন্টের কাজ করবে। এতে কোম্পানিটির ৯ কোটি টাকা ব্যয় হবে।

এছাড়া নকশা চার্জ বাবদ ৩৩ লাখ ৬২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

দ্বিতীয়ত, কোম্পানিটির ৫তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতিটি ফ্লোর ১৪ হাজার ৬০০ বর্গফুট হিসাবে মোট ফ্লোর ৭৩ হাজার বর্গফুট। কোম্পানিটির কুতুবপুর কারখানায় গ্রাউন্ডফ্লোরের টিন শেডে কার্টুন এবং স্ন্যাকস ইউনিটের কাঁচামাল ও প্যাকিং সামগ্রীর ঘাটতি মেটাতে কাজ করা হবে।

তৃতীয়ত, কুতুবপুরে কার্গোটেড কার্টুন উৎপাদন ক্ষমতা বাড়াতে ৬ কোটি ৬৫ লাখ কার্টুন থেকে প্রতি মাসে ৮ লাখ উৎপাদন বাড়াবে। এজন্য চায়না থেকে বেলিং প্রেস, হাই স্পিড প্রিন্টার সল্টার এবং ফর্ক লিফট আমদানি করা হবে। এই প্রকল্পে কোম্পানিটির ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়া কোম্পানিটি কাপ কেক মেকিং লাইন, প্লেইন কেক এবং কাস্টার্ড কেক লাইন আমদানি করবে চায়না থেকে। এতে কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটির ক্লিন রুম তৈরী এবং অন্যান্য জিনিজপত্র কিনতে ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর