শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

কালীগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী সভায় বিএনপি নেতা প্রধান অতিথি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
কালীগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী সভায় বিএনপি নেতা প্রধান অতিথি!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে ৩য় ধাপের ইউপি নির্বাচনে এক নৌকা প্রার্থীর নির্বাচনী সভাতে প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির এক গুরুত্বপুর্ণ নেতা। রোববার বিকালে উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বাদশার এক নির্বাচনী সভাতে কালিগঞ্জ উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক ডাঃ নূরুল ইসলাম প্রধান অতিথি হন। বিষয়টি বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে নৌকার নির্বাচনী সভাতে বিএনপির ওই নেতা প্রধান অতিথি হওয়া নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলেছে। জানা গেছে, সদ্য ৩য় ধাপে ইউপি নির্বাচনের ঘোষনার পর কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আ’লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষনা করা হয়েছে। এতে ৩নং কোলা ইউনিয়নে আ”লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বাদশা।

গত রোববার উপজেলার দামদারপুর বাজারের ঈদগা মাঠে এক নির্বাচনী পথসভা ডাকে। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিতে ওই নির্বাচনী সভাতে প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ নূরুল ইসলামকে। এ সভাতে বিএনপি নেতা ডাঃ নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের সার্থে সকলেই বাদশার নৈাকা মার্কায় মিলে ভোট দিতে হবে। এবং জোরালো ভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। সভায় ডাঃ আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ বিষয়ে বিএনপি নেতা ডাঃ নূরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। নৌকা প্রতিকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, আমি ব্যস্ত আছি পড়ে কথা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর