বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে আদালতের নির্দেশে বন্দি আসামির বিয়ে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
কাশিমপুর কারাগারে আদালতের নির্দেশে বন্দি আসামির বিয়ে – Corporate Sangbad


আইন-আদালত


গাজীপুর প্রতিনিধি : ২০ লাখ এক টাকা দেন মোহরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দির সঙ্গে মামলার নারী বাদীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাইকোর্টের আদেশে (৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে কারাগারের অফিস কক্ষে তাদের এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।

তিনি আরো জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কেএম আক্কাস (৪০) এর সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বাদী সাজেদা আক্তার (৩৫) এর বিয়ে সম্পন্ন হয়েছে। এ বিয়েতে ২০লাখ এক টাকা দেন-মোহর ধার্ষ্য করা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, এ বছরের মার্চে দিকে নারী ও শিশু দমন নির্যাতন আইনের ৯(১) ধারায় পল্টন থানার একটি মামলায় [নং ৮(৩) ২০২১] গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কেএম আক্কাসকে এ কারাগারে পাঠানো হয়। তারপর থেকে তিনি এ কারাগারে বন্দি হিসেবে আছেন । তার হাজতি নং- ৪৮৬/২১। হাইকোর্টের নির্দেশে ওই বিয়ে সম্পন্ন করা হয়েছে।

কারাগারে উভয় পক্ষের ১০ থেকে ১২ স্বজন উপস্থিতি ও বর-কনেসহ সকলের সম্মতিতে কারাগারে বন্দি হাজতী ও বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর