মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৭ সময় দেখুন
কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই 

জাহেদুল ইসলাম, প্রতিনিধি, কুতুবদিয়া, কক্সবাজার” কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটন খাতকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে—এমন অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তাঁদের মতে, দ্বীপাঞ্চলের উন্নয়নে পর্যটন হতে পারে সবচেয়ে টেকসই ও সম্ভাবনাময় খাত। এজন্য প্রয়োজন স্থানীয় নেতৃত্ব, উদ্যোক্তা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ।
‎
‎শুক্রবার কুতুবদিয়া প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে পর্যটন খাতের বিকাশ সম্ভব নয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন। তিনি বলেন, “কুতুবদিয়ার পর্যটন বিকাশের জন্য প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। বর্তমান ইজারা পদ্ধতির সঙ্গে সমন্বয় রেখে স্থায়ী ফেরি পারাপারের ব্যবস্থা করা গেলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের গাড়ি সরাসরি কুতুবদিয়ায় প্রবেশ করতে পারবে। এতে পর্যটন শিল্পে এক নতুন গতি আসবে।”
‎
‎সভায় কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খান বলেন, “কুতুবদিয়ার পর্যটন শিল্পকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি ‘বীচ ম্যানেজমেন্ট কমিটি’ গঠন করা প্রয়োজন। এতে দ্বীপের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে।”
‎তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরে বড়ঘোপ সমুদ্র সৈকতের একটি নির্দিষ্ট অংশে আলোকসজ্জা, কিটকাট চেয়ার, ফুচকা ও চটপটির দোকান স্থাপনসহ প্রাথমিক কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করবে।
‎
‎এছাড়া তাঁর পরিচালিত ‘সোনারতরী টুরিজম’ এর মাধ্যমে কুতুবদিয়া থেকে সিলেট, সুন্দরবনসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে সহজ ভ্রমণ প্যাকেজ চালুর পরিকলপনার কথা ও যানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর