শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

কুমারখালীতে বিশ্ব পানি দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩০৬ সময় দেখুন
কুমারখালীতে বিশ্ব পানি দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে।

“ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্য বিষয়কে
সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী
কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার
মিনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, থানা পুলিশ
পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,
জ্যাইকা প্রতিনিধি ও উপজেলা ডেভোলপমেন্ট ফ্যাসিলেটর বিপ্লব কুমার সাহা ও
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর