বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়া আগে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা আদালতে স্থায়ী জামিনের আবেদন করেছি। আদালতকে আমরা বলেছি, মিথ্যা মামলায় খালেদা জিয়া জামিনের অপব্যবহার করেননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সব সময় তিনি আদালতে নিয়মিত হাজিরা দিয়েছেন। আমরা মনে করি, এ মামলায় তিনি খালাস পাবেন। আদালত সন্তুষ্ট হয়ে জামিন স্থায়ী করেছেন।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন।

ওই ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

আরও পড়ুন:

আত্মসমর্পণ করে জামিন চাইলেন সম্রাট

সাজার বিরুদ্ধে আপিল করলেন হাজী সেলিম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর