শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

কুষ্টিয়ায় ভাতিজার মামলায় চাচার কারাদন্ড 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ সময় দেখুন
কুষ্টিয়ায় ভাতিজার মামলায় চাচার কারাদন্ড 

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

কুষ্টিয়ায় জমি সংক্রান্তে ভাতিজার মামলায় চাচা মইজু মন্ডল (৬০) ও তার ছেলে মুকুল হোসেন (২৬) নামে দুইজনকে পৃথক দুইটি ধারায় ৯ মাসের কারাদন্ড এবং সে সাথে ১ হাজার পাঁচশত টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকার সময় আসামীদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক খাইরুল ইসলাম এ রায় ঘোষনা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পূর্ব মন্ডলপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মইজু মন্ডল এবং তার ছেলে ও খলিসাকুন্ডি দৌলতপুর শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মুকুল হোসেন। 

মামলা সূত্রে জানা যায়  দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে।  ২০১৯ সালের ৩০ আগষ্টে  দুপুর অনুমান ১২.০০ টার সময় সাজাপ্রাপ্ত আসামীরা যোগসাজশ করে পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় তৈরি ধারালো রামদা, লোহার রড, লাঠি, ইত্যাদি নিয়া বে-আইনি জনতাবদ্ধে অভিযোগকারীর নির্মানাধীন বাড়ীর সামনে বাহির আঙ্গিনায় দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে এবং অভিযোগকারীর পরিবারদের সদস্যদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা জখমীদের  চিকিৎসার জন্য দৌলতপুর স্বাস্থ্যকমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

এ ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তির ভাই আফজাল হোসেন বাদী হয়ে ঘটনার একদিন পরে দৌলতপুর থানায় ৪জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।    

উক্ত মামলাটি তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর (নিরস্ত্র) মিরাজ আহমেদ তদন্ত শেষ করে অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ অক্টোবরে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর