বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ক্ষমতা রদবদল হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হয় না : মোস্তফা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
ক্ষমতা রদবদল হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হয় না : মোস্তফা

ক্ষমতার রদবদল হলেও জনগণের ভাগ্যের রদবদল হয় না মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, জনগণ কিন্তু এখন তার ভাগ্যের রদবদল সম্পর্কে খুব সচেতন। শুধু মুখের কথায় তারা আর আস্থা রাখছে না। রাষ্ট্রের সংস্কারের কথা বলে শেষ করলে হবে না। দলের চরিত্র পরিবর্তন করতে হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ) রংপুর মহানগর কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের পরিবর্তন হবে এতে কোন সন্দেহ নাই। কিন্তু, এ সরকার যাওয়ার পর তো কেউ না কেউ ক্ষমতায় আসবেন। তারা আসলেই কি জনগণের ভাগ্য পরিবর্তন হবে।

তিনি বলেন, জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে খানিক স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করলেও বেশিক্ষণ থাকে না।

তিনি বলেন, যেখানে সু-শাসন নাই, মৌলিক অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই, বাক ও বিবেকের স্বাধীনতা নাই, বিরোধী দলের মর্যাদা নাই – সেখানকার মানুষ কোনোভাবেই সুখ, শান্তি বা নিরাপদে থাকতে পারেনা।
এই চিত্র পাল্টে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ অনেক অনুসরনিয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারলে তা মুক্তিযুদ্ধের চেতনার এক বিশাল বিজয় হবে বলে জাতি বিশ্বাস করে।

বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর আহ্বায়ক মো. রেজাউল করিম রীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের মহানগর নেতা মো. আশরাফ উদ্দিন, যুবরাজ চৌধুরী, মোস্তফা ফারুক লিটন, আবদুর রউফ, মো. হোসেন আলী, মো. মোকাদ্দেস হোসেন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর