বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

খাগড়াছড়ি রামগড়ে মা- মেয়ে কে কীভাবে হত্যা করা হলো জানা গেল খুনের আসল রহস্য। নাতি — সাইফুল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
খাগড়াছড়ি রামগড়ে মা- মেয়ে কে  কীভাবে হত্যা করা হলো জানা গেল খুনের আসল রহস্য।  নাতি — সাইফুল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলার নৃশংস মা–মেয়ে হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন হয়েছে। পুলিশ জানিয়েছে, জমি ও টাকার বিরোধকে কেন্দ্র করেই দাদী আমেনা বেগম (৮৮) এবং তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) গলা কেটে হত্যা করে তাদের আপন নাতি সাইফুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার দিন টাকা চাইতে গিয়ে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ সাইফুল রাতে বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনাকে, পরে দাদী আমেনাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর নিহতের মোবাইল নিয়ে ৪০০ টাকায় বিক্রি করে।

পুলিশ জানায়, ঘটনার ছয়দিন পর বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।

গত ২০ আগস্ট রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরদিন সকালে স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে খাটের ওপর মশারির ভেতর মা–মেয়ের জবাইকৃত মরদেহ দেখতে পান।

নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপরই তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই সত্য

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর