বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

খাজা সাইফুদ্দীন শম্ভুগঙ্জী (রহ.) ফাতেহা শরীফ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫২ সময় দেখুন
খাজা সাইফুদ্দীন শম্ভুগঙ্জী (রহ.) ফাতেহা শরীফ শুরু

ময়মনসিংহ থেকে জি. এম. ভুইয়া।।
উপমহাদেশের অন্যতম সূফী সাধক, শতাব্দীর মহান মোজাদ্দেদ হজরত মাওলানা শাহসূফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) এর মেঝ সাহেবজাদা ময়মনসিংহের লালকুঠি পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহসূফী খাজা মুহম্মদ সাইফুদ্দীন শম্ভুগঙ্জী এনায়েতপুরী (রহ.) এর পবিত্র ফাতেহা শরীফ লালকুঠি দরবার শরীফে শুক্রবার বাদ জুমা থেকে শুরু হয়েছে।

এই মহান আল্লাহর অলি খাজা শুম্ভগনজী (রহ.) এর হাজার হাজার আশেকান, জাকেরান, ভক্ত মুরিদান দেশের বিভিন্ন স্থান থেকে দরবার শরীফে উপস্থিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ আদায় করার পর খাজা শুম্ভগনজী (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ফাতেহা অনুষ্ঠান শুরু হয়। পাঁচ ওয়াক্ত নামাজ, দফায় দফায় নফল নামাজ, মিলাদ মাহফিল, মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার সকাল ১০টায় ধর্মের তলোয়ার গাউসুল আযম খাজা বাবা সাইফুদ্দিন এনায়েতপুরী শুম্ভগঞ্জী (কু.ছে.আ.) পাকের মাজার জিয়ারতের মাধ্যমে ফাতেহা শরীফের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

দরবারের বর্তমান সাজ্জাদানশীন হুজুর হযরত শাহসূফী খাজা মুহম্মদ সুজা উদদৌলা শুম্ভগনজী এনায়েতপুরী নক্সবন্দী মোজাদ্দদী (মা. জি. আ.) সাহেবের নেতৃত্বে সমগ্র ফাতেহা শরীফ তত্ত্বাবধান করছেন খাজা বাবা সাইফুদ্দীন শম্ভুগঙ্জী (রহ.) এর কনিষ্ঠ সাহেবজাদা ও মুজাদ্দদীয়া তরিকত মিশনের পরিচাল হযরত মাওলানা শাহসূফী খাজা মুহম্মদ আলাউল হক (অলি) শুম্ভগনজী -এনায়েতপুরী, নক্সবন্দী – মোজাদ্দদী (মা.জি.আ.)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর