শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

খাবারের মান দেখতে হঠাৎ হল পরিদর্শনে শেকৃবি উপাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ সময় দেখুন
খাবারের মান দেখতে হঠাৎ হল পরিদর্শনে শেকৃবি উপাচার্য


শেকৃবি করেসপন্ডেন্ট

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডাইনিংগুলোর খাবারের মান দেখতে আবাসিক হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া। এসময় হলের ডাইনিংগুলোর সার্বিক অবস্থা, রান্নার পরিবেশ, খাবারের মান, খাবারের মূল্য এবং পরিবেশনের ব্যবস্থা ঘুরে দেখেন তিনি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেকৃবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হল কাজী নজরুল ইসলাম হল এবং নবাব সিরাজউদ্দৌলা হল পরিদর্শন করেন।

এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন এবং প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।

উপাচার্যের পরিদর্শনের সময় কবি কাজী নজরুল ইসলাম হলের ডাইনিং বন্ধ এবং নবাব সিরাজউদ্দৌলা হলের ডাইনিং চালু ছিল। নজরুল হলের ডাইনিং দীর্ঘ দিন বন্ধ থাকার কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাতে পারেনি।

খাবারের মান দেখতে হঠাৎ হল পরিদর্শনে শেকৃবি উপাচার্য

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হারুনুর রশীদ বলেন, তখন হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন না। তাই কিছু বলা হয়নি। উপাচার্য স্যার হয়তো পরে প্রভোস্টের সঙ্গে আলোচনা করবেন। হলের ডাইনিং বন্ধ কেন এবং কবে থেকে চালু হবে, সে বিষয়ে জানতে চাইবেন।

নবাব সিরাজউদ্দৌলা হলের খাবারের মানের বিষয়ে প্রক্টর বলেন, আমরা যখন উপস্থিত হয়েছি তখন শিক্ষার্থীরা খাচ্ছিল। তারা খাবারের মান নিয়ে সন্তুষ্ট বলেই আমাদের জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিংগুলোতে দীর্ঘ দিন ধরেই নিম্ন মানের খাবার পরিবেশেন করলেও দাম বেশি রাখা হচ্ছে। একই ধরনের খাবারই প্রতিনিয়ত পরিবেশন করা হচ্ছে। এ নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেকবারই অভিযোগ করেছেন।

নবাব সিরাজউদ্দৌলা হলের শিক্ষার্থী মো. আল ইমরান বলেন, হল ডাইনিংয়ের খাবারের মান প্রায়ই খুব নিম্ন মানের হয়। মেন্যুর কোনো ভিন্নতা নেই বললেই চলে। মাঝে মাঝেই কোনো ধরনের নোটিশ না দিয়েই ডাইনিং বন্ধ করে রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়মিত এমন পরিদর্শ ও তদারকি চালু রাখলে ডাইনিংয়ের খাবারের মান আশা করি কিছুটা হলেও উন্নত হবে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর