বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

গণ বিশ্ববিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থীকে ভোক্তা অধিকার আইনের ওপর প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
গণ বিশ্ববিদ্যালয়ে এক হাজার শিক্ষার্থীকে ভোক্তা অধিকার আইনের ওপর প্রশিক্ষণ


সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এক হাজারের অধিক শিক্ষার্থীকে ভোক্তা অধিকার আইনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’ (ডিএনসিআরপি) ও বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর উদ্যোগে ‘ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক সেমিনারে’ এ প্রশিক্ষণ দেওয়া হয়।

ডিএনসিআরপি ও সিসিএস এর যৌথ আয়োজনে রোববার (০৫ জুন) গণ বিশ্ববিদ্যালয় সংলঘ্ন গণস্বাস্থ্য পিএইচ ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সার্বিক সহায়তায় ছিল গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, প্রধান আলোচক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. শফিকুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সেমিনারের সমন্বয়ক ছিলেন গণ বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি বিভাগের সভাপতি সিসিএস এর প্রধান উপদেষ্টা ড. ফুয়াদ হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। ভোক্তা অধিকার আইনের ওপর প্রেজেন্টেশন দেন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ হিসেবে সিসিএস এর পক্ষ থেকে তিনজন প্রশিক্ষক সেমিনারে প্রশিক্ষণ দেন। তারা হলেন, সিভি লেখার কলাকৌশল বিষয়ে বিডিজবসের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ, এনজিও সেক্টরে ক্যারিয়ার বিষয়ে জি-স্যোসাল এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল আলম রাজু ও ভাইভা প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন বিএসডিআই এর নির্বাহী পরিচালক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইমপ্লয়্যাবিলিটি মেন্টর কে এম হাসান রিপন। এই সেমিনারে ফুড ও কুইজে গিফট পার্টনার হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom