মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ সময় দেখুন
গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৮.৬৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ২২ লাখ ৭১ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৭.৬৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, দেশ গার্মেন্টস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর